রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গৌরনদীতে স্পিডবোটে এসে লুটলো স্বর্ণ-মোবাইল সব!

    গৌরনদীতে স্পিডবোটে এসে লুটলো স্বর্ণ-মোবাইল সব!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হোসনাবাদ বাজারে রাতের অন্ধকারে স্বর্ণ ও মোবাইল দোকানে হামলা, লুটে নেয় কয়েক লাখ টাকার মালামাল।

    বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ বাজার (পুরাতন লঞ্চঘাট) গতকাল রাতে পরিণত হয় এক ভয়ংকর ডাকাতদের তান্ডবস্থলে।
    চোখের পলকে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল স্পিডবোট যোগে এসে বাজারের একাধিক দোকানে চালায় দূর্ধর্ষ ডাকাতি অভিযান।

    প্রত্যক্ষদর্শীদের ভাষায়..সবকিছু এত দ্রুত ঘটলো যে বোঝারও সময় পাইনি। মুহূর্তের মধ্যে দোকানের শাটার ভেঙে ফেলল তারা, কেউ বাধা দিতে গেলে হাতে থাকা দা-লাঠি নিয়ে তেড়ে আসে।”

    ডাকাতরা প্রথমেই সিসি ক্যামেরা ভাঙচুর করে, তারপর স্বর্ণের দোকান, মোবাইলের দোকান ও অন্যান্য মূল্যবান দোকান থেকে কয়েক লাখ টাকার স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয়।

    স্থানীয়রা জানায়, পুরো ঘটনাটি পরিকল্পিত। নদীপথ ব্যবহার করে ডাকাতদল পালিয়ে যায়, যা নির্দেশ করছে তারা ছিল পেশাদার ও সংগঠিত।

    ডাকাতির মুহূর্তের আগেই সিসি ক্যামেরায় ধরা পড়ে এক ঝলক দৃশ্য,যা এখন স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।

    স্থানীয়দের প্রশ্ন..ডাকাতরা যখন স্পিডবোটে চড়ে ঘাটে নামে, তখন নদীপথের নিরাপত্তা কোথায় ছিল?”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন