রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
  • গৌরীপুরে ছাত্রদলের দোয়া মাহফিল ও আলোচনা সভা

    গৌরীপুরে ছাত্রদলের দোয়া মাহফিল ও আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    মঙ্গলবার বাদ যোহর গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন গৌরীপুর সরকারি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ এহসানুল ইসলাম ।

    গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান সিয়াম, দপ্তর সম্পাদক আলম খান,  গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ ভূঁইয়া, ইসলামাবাদ ফাজিল মাদরাসা শাখা ছাত্রদলের সভাপতি মো. রিফাত হাসান, গৌরীপুর বিএম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন অহি, ছাত্রদল নেতা শাকিব মাহমুদ ইমন, বিপ্লব হাসান, নাসিম আকন্দ, কাইয়ুম ইসলাম, হৃদয়, মেহেদি হাসান প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন