বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপন

    বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পরিকল্পিত উন্নয়ন ধারা, নগর সমস্যায় সাড়া এই স্লোগান নিয়ে আজ ৬ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯ টায় বিভাগীয় ও জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর এবং নগর উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আহসান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গণপূর্ত সার্কেল বরিশাল মানিক লাল দাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সড়ক বরিশাল মোঃ মাসুদ খান, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অতিথিরা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন