রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • মোকছেদ আলী হত্যা মামলার আসামি আকাশ আটক

    মোকছেদ আলী হত্যা মামলার আসামি আকাশ আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর পশ্চিমপাড়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত মোকছেদ আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত আকাশকে (২৩) বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে ময়মনসিংহের সিপিএসসি, র‌্যাব-১৪।

    র‌্যাব-১৪, ময়মনসিংহ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল আকাশের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর সহায়তায় কুমিল্লা জেলার লালমাই থানাধীন কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে মোকছেদ আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত আকাশ (২৩) কে গ্রেফতার করে।

    বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম মোকছেদ আলী সঙ্গে বিবাদীদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বিবাদের পরিকল্পনা অনুযায়ী ১৮ আগষ্ট ২০২৫ সন্ধ্যা ৭টার দিকে এজাহারে বর্নিত ৩নং অভিযুক্ত বাচ্চু মিয়া(৫০) ভিকটিমকে ডেকে আনে যে, তাকে অন্যান্য লোকজন মারধর করছে। 

    ভিকটিম হামলাকারীদের হাত থেকে বাচ্চু মিয়াকে বাচানোর জন্য সরল বিশ্বাসে ঘটনাস্থলে যাওয়ার পর বিবাদীগণ সংঘবদ্ধ হয়ে ভিকটিমের উপর অতর্কিত হামলা করে ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয়। 

    উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মোঃ মাসুম (২৫) বাদী হয়ে গৌরীপুর থানার মামলা নং-১০, তারিখ-২০ আগস্ট ২০২৫ খ্রি. ধারা- ৩০২/৩৪, পেনাল কোড দায়ের করে। মামলা রুজুর পর র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয় এবং বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন