রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

    গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গৌরীপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

    মাঝিপাড়া পূজা মন্দির কমিটির উদ্যোগে মাঝিপাড়া পূজা মন্দির থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি বের হয়।

    শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঝিপাড়া পূজা মন্দিরে গিয়ে শেষ হয়।

    মাঝিপাড়া পূজা মন্দির কমিটির আহ্বায়ক বিশ্বজিত ঘোষ বিপ্লব ও সদস্য সচিব অসীম চৌধুরী রণির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শোভাযাত্রায় সরকার পাড়া এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ও পূজারীবৃন্দ অংশগ্রহণ করে।

    পূজা উদযাপন ফ্রন্ট সূত্রে জানা যায়, এবছর গৌরীপুর উপজেলার ৫৫টি স্থায়ী-অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন