শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • গৌরীপুরে ৫৫টি স্থায়ী-অস্থায়ী মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

    গৌরীপুরে ৫৫টি স্থায়ী-অস্থায়ী মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৫৫টি স্থায়ী-অস্থায়ী পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। 

    প্রতিটি মন্ডপে প্রতিমা প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে, এরপর শুরু হবে রং করার কাজ। অন্যান্য বছরের মত এবছর স্থায়ী ও অস্থ্য়াী মন্দিরগুলো সুদৃশ্য বিশাল প্যান্ডেল, তোরণ এবং বর্ণাঢ্য আলোকসজ্জার মাধ্যমে সজ্জিত হওয়ার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। ২১ সেপ্টেম্বর মহলয়া, ২৮সেপ্টেম্বর বেলতলায় ষষ্টী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল দেবী বন্দনা, চলবে ৫দিন ব্যাপি অর্থাৎ ২অক্টোবর পর্যন্ত।

    বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সূত্র জানিয়েছে, গত বছরের চেয়ে এবছর ৬টি মণ্ডপে পূজা বৃদ্ধি পেয়ে গৌরীপুর পৌর শহরে ১৭টি পূজাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সর্বমোট ৫৫টি পূজা অনুষ্ঠানের প্রস্তুতি  নেয়া হয়েছে। 

    পৌর এলাকার মাস্টার পাড়া, বাগানবাড়ী, কালিখলা, ষ্টেশনরোড, মধ্যবাজার, মধ্যবাজার পালমন্দির, হরিজন পল্লী, বালুয়াঘাট ঋষিবাড়ী, দুর্গাবাড়ি, চকপাড়া কালীবাড়ি, পাছেরকান্দা বর্মনপাড়া, পূর্ব দাপুনিয়া, মাঝিপাড়া, পুরাতন রাইছমিল, ঘোষপাড়া যতীন্দ্র মাস্টারের বাড়ি, কৃষ্ণপুর রাজবাড়ি, কচিকাঁচা পূজা মন্দির সহ ১৭টি ও উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারে ৭টিসহ মোট ৮টি, ২নং গৌরীপুর ইউনিয়নে ৫টি, অচিন্তপুর ইউনিয়নে ৫টি, মাওহা ইউনিয়নে ২টি, সহনাটি ইউনিয়নে ১টি, বোকাইনগর ইউনিয়নে ৩টি, রামগোপালপুর ইউনিয়নে ২টি, ডৌহাখলা ইউনিয়নে ১০টি, ভাংনামারী ইউনিয়নে ১টি ও সিধলা ইউনিয়নে ১টি সার্বজনিন বারোয়ারী দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

    এক-একজন মৃৎশিল্পী কয়েকটি মন্ডপে মূর্তি তৈরির অর্ডার নেওয়ার কারণে দিনরাত মূর্তি তৈরীর কাজ করে চলেছেন। কালীখলা বাজার কালী মন্দিরের মৃৎ শিল্পী সুকেশ পাল বলেন (৬০), পিতার কাছ থেকে এ পেশার শিক্ষা গ্রহণ। 

    পারিবারিক ঐতিহ্য আর ভালালাগায় ৩৬বছর যাবত এ পেশায় আছেন। সারা বছরই তিনি মূর্তি তৈরীর কাজ করে থাকেন। এ পেশার মাধ্যমেই জীবিকা নির্বাহ হয়।

    কালীখলা বাজার কালী মন্দিরের সাধারণ সম্পাদ শংকর ঘোষ পিলু বলেন, প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতায় সব কিছু ভালোভাবেই চলছে।

    উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা জানান, দুর্গাপূঁজায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রতিমা তৈরীর সময় পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য প্রতিটি মণ্ডপে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পূজা চলাকালীন সময়ে নিরাপত্তার জন্য উপজেলায় একটি আইন শৃংখলার বিশেষ সভাও অনুষ্ঠিত হয়েছে। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ভিজিলেন্স টিম এবং মণ্ডপগুলোর পক্ষ থেকে নিরাপত্তার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে।

    গৌরীপুর পৌরসভার উদ্যোগে পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমার সভাপিতত্বে পৌরসভার পূজামণ্ডপগুলির প্রতিনিধি, আইন-শৃংখলা বাহিনীর প্রতিনিধি, সুধীজন ও প্রশাসনের বিভিন্ন অফিসারদের নিয়ে মতবিনিময় সভা করেন।

    গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম জানান, ইতিমধ্যেই পূজা মণ্ডপগুলোতে পুলিশ টহল দিচ্ছে, পূজা চলাকালীন সময়ে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং সেইসাথে থাকবে সেনাবাহিনী, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের টহল। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন