রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • জামালপুরে দুই কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 

    জামালপুরে দুই কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরে পৃথক দুইটি ঘটনায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আবু সাইদ রবিন নামে এক যুবককে ১৪ বছর সশ্রম ও যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।একই সাথে দুই মামলায় তাকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

    সাজাপ্রাপ্ত আসামী আবু সাইদ রবিন জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকার মো: আনোয়ার হোসেন-এর সন্তান। 

    বুধবার বেলা ১২ টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন।রায় ঘোষনার সময় পলাতক ছিলেন আসামী আবু সাইদ রবিন।

    মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান- ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে সুকৌশলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে রবিন।সেই মামলায় ৬ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে রবিনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত।

    ফজলুল হক আরো জানান-  ইভটিজিং-এর প্রতিবাদ করায় ২০২৩ সালের ৯ এপ্রিল দুুপরে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরনের পর ধর্ষন করে আসামী রবিন। সেই মামলায় ৭ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে রবিনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন