বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • প্রাণ ফিরে পেয়েছে বরিশাল মহানগরী

    প্রাণ ফিরে পেয়েছে বরিশাল মহানগরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর ঐতিহ্যবাহী বেলস পার্ক ও বিবির পুকুরপাড় আবারও ফিরে পেয়েছে তাদের চিরচেনা রূপ।

    দীর্ঘদিন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে থাকায় এই দুটি ঐতিহাসিক ও বিনোদন কেন্দ্রিক স্থান তাদের স্বকীয়তা হারিয়ে ফেলেছিল।

    অবশেষে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনার ফলে সেসব দখলদারিত্বের অবসান ঘটেছে।

    ঐতিহাসিক বেলস পার্ক নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে শাসক বিটসন বেলসের শাসনামলে, রাজা পঞ্চম জর্জের আগমনকে কেন্দ্র করে। বরিশাল শহরের উন্নয়ন ও ইতিহাসে এই পার্কের রয়েছে বিশেষ গুরুত্ব।

    কিন্তু বছরের পর বছর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখল ও অযত্ন-অবহেলায় পার্কটি তার সৌন্দর্য হারাতে বসেছিল। সাধারণ পথচারী ও শরীরচর্চাকারীদের চলাচলও ছিল কষ্টকর।

    সাম্প্রতিক সময়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার রায়হান কায়সারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বেলস পার্ক থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়।

    ফলে পার্কটি ফিরে পেয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্য। পরিচ্ছন্ন পরিবেশে এখন অবাধে হাঁটাচলা ও শরীরচর্চা করছেন নগরবাসী।

    একইভাবে নগরীর প্রাণকেন্দ্র বিবির পুকুরপাড়ও দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে ছিল। সম্প্রতি এটিকেও উচ্ছেদ করে সিটি কর্পোরেশন। ফলে জলাশয়ের চারপাশে এখন শান্ত ও সুন্দর পরিবেশ বিরাজ করছে।

    এছাড়াও নগরীর চৌমাথা লেকসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে দখলকৃত জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে দখলদারদের। এতে খুশি হয়েছেন নগরবাসী।

    শাইফুল ইসলাম নামে এক তরুণ জানান, অনেক বছর পর মনে হচ্ছে সত্যিকারের বেলস পার্কে এসেছি। আগে ব্যবসায়ীদের দখল এত বেশি ছিল যে, এখানে দাঁড়িয়েও শান্তি পাওয়া যেত না। এখন পরিবেশ সুন্দর হয়েছে।

    শরীরচর্চার জন্য প্রতিদিন সকালে পার্কে আসেন রোকেয়া বেগম। তিনি বলেন, ভ্রাম্যমাণ দোকান আর ভ্যানগাড়ির কারণে হাঁটার জায়গাই ছিল না। এখন মুক্ত বাতাসে হাঁটা যায়, এটা আমাদের জন্য বড় আনন্দ।

    নগরীর প্রবীণ বাসিন্দা জাকির হোসেন বলেন, বিবির পুকুরপাড় তো আমাদের শৈশব-যৌবনের স্মৃতির জায়গা।

    অনেক দিন পর দেখে মনে হচ্ছে পুরনো সেই সৌন্দর্য আবার ফিরে এসেছে। সিটি কর্পোরেশনের প্রশাসককে নগরীর একজন পুরাতন বাসিন্দা হিসেবে এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

    নগরবাসীর প্রত্যাশা—এই উদ্যোগ যেন সাময়িক না হয়ে স্থায়ী রূপ পায়। তারা চান, পুনরায় যেন কেউ এসব স্থানে অবৈধভাবে দখল করে স্থাপনা গড়ে তুলতে না পারে।

    মনিরুল নামের এক পথচারী বলেন, এটা যদি সাময়িক হয় তবে আবার আগের মতো হয়ে যাবে। তাই আমরা চাই, উচ্ছেদ হওয়া জায়গাগুলো যেন স্থায়ীভাবে সংরক্ষিত হয়, এজন্য সিটি কর্পোরশনের দৃষ্টি আকর্ষন করছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন