রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকর্মা পূঁজা অনুষ্ঠিত

    নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকর্মা পূঁজা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী বিশ্বকর্মা পূঁজা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার সকাল থেকে জেলার ৮টি উপজেলার কামার, কুমার, নরসুন্দর, স্বর্ণকার পেশার সাথে জড়িত ব্যক্তিদের সংগঠন ও পারিবারিকভাবে এ পূঁজা অনুষ্ঠিত হয়। 

    স্থাপত্য, শিল্প, সৃষ্টি, নির্মাণই তার কর্ম। দেবশিল্পি বিশ্বকর্মা বৈদিক দেবতা। শাস্ত্র মতে, দেবগুরু বৃহস্পতির ভগ্নি যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলের বিশ^কর্মা। 

    সারা দেশের ন্যায় এবার দশমিনায় শিল্প ও কলকারখানা, স্বর্ণকার ও কর্মকার শিল্পিসহ গ্রাম গঞ্জের সনাতনিদের বাড়িতে মন্ডপ সাজিয়ে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। তিনি প্রযুক্তি বিদ্যার দেবতা। উপবেদ, স্থাপত্যবেদ ও চতুঃষষ্ঠিকলার প্রকাশক তিনিই বিশ্বকর্মা। কথিত আছে যুগে যুগে যতরকম সুন্দর নির্মাণশৈলি তৈরি হয়েছে সবটাই নির্মাণ করেছেন বিশ্বকর্মা।

    এদিকে দশমিনা উপজেলার বগি বাজার নরসুন্দর সমিতির সাধারণ সম্পাদক সংকর চন্দ্র শীল জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও বগি বাজার নরসুন্দর সমিতি শ্রী শ্রী বিশ্বকর্মা পূঁজার আয়োজন করেন। 

    এ সময় মন্ত্রচারণ, শাক, উলোধ্বনী এবং ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পূঁজার আঙ্গিনা। পরে দেবতার পায়ে পুষ্পাঞ্জলী অর্পণ করেন ভক্তরা। পূঁজা অর্চণা শেষে ভক্তবৃন্দ ও দর্শণার্থীদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন