শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে ২ হাজার তাল গাছের চারা রোপণ

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে ২ হাজার তাল গাছের চারা রোপণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে ২ হাজার তালগাছের চারা রোপণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

    দলটির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) পৌর শহরের বিভিন্ন সড়কে ৪৭টি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

    ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেন, তালগাছ মানুষ ও পাখি উভয়ের জন্য উপকারী। অতি সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে এবং সহসাই প্রাণহানি হচ্ছে। বজ্রপাত থেকে রক্ষায় যে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা হয় সেটি অনেক ব্যয়বহুল। আমরা মনে করছি বিএনরিপ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোপণ করা এক একটি তালগাছ এক একটি বজ্র নিরোধক দণ্ড হিসাবে কাজ করবে।

    গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে আমরা স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সেই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ২ হাজার তাল গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছি। ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৪৭টি তাল গাছ রোপন করে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি গাছগুলো লাগানো হবে।

    উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক একে এম আব্দুল্লাহ, ফারুক আহমেদ, আব্দুর রহমান বাবুল, একেএম আনোয়ারুল ইসলাম কামাল, সদস্য এম এ সাত্তার, হাফেজ মো. চাঁন মিয়া, মজিবুর রহমান, আবুল কাশেম, মাইনুল ইসলাম শাহীন, একদিল হোসেন, আব্দুস সবুর মিলটন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রতন, নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, সদস্য আলিমেল হাকিম মুন্সী শাকিব, পৌর কৃষক দলের সভাপতি কাজীয়েল হাজাত মুন্সী শাহী, ইউপি বিএনপির সভাপতি আ: সালাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক খোকন, মোখলেছুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বাশার ঝুলন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন