রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • উত্তর আইচা বাজারে দুর্ধর্ষ চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা 

    উত্তর আইচা বাজারে দুর্ধর্ষ চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশনের দক্ষিণে বৃহৎ উত্তর আইচা বাজারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিনজেনটা কোম্পানির  কিটনাশকের রিটেইলার পাটওয়ারী ট্রেডার্সে এ চুরির ঘটনা ঘটে। 

    বাজারের ব্যবসায়ীরা জানান, প্রায় দুইশত দোকান থাকার পরেও বৃহৎ এই বাজারে ব্যবসায়ীদের কোন কমিটি নেই, কোন নিরাপত্তা প্রহরী নেই। প্রায় দুই বছর আগে থানা পুলিশ বাজারের নিরাপত্তায় কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করলেও, কার্যত এগুলো এখন পুরোপুরি  অকেজো । এ অবস্থায় চুরির ঘটনা ঘটায় এ বাজারের ব্যবসায়ীরা এখন চরমভাবে উদ্বিগ্ন। 

    এদিকে গতকালের চুরির ঘটনায় পাটওয়ারী ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুজ্জামান পাটওয়ারী বাদী হয়ে শশীভূষণ থানায় কারো নাম উল্লেখ না করে  অভিযোগ  দিয়েছেন। 

    অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতে কীটনাশক বিক্রি শেষে দোকান বন্ধ করে তালা মেরে বাড়িতে চলে যান মালিক কামারুজ্জামান। 

    পরদিন মঙ্গলবার সকালে এসে দেখেন তার দোকানের শাটারের ০২টি তালা ভাঙ্গা কিন্তু  শাটার নামানো অবস্থায় আছে। দোকানে প্রবেশ করে মালিক দেখেন বিভিন্ন তাকে সাজানো ও নিচে কাটুনের মধ্যে থাকা সিনজেনটা কোম্পানীর বিভিন্ন প্রকারের কীটনাশক নেই। 

    এ সময় পাটওয়ারী ট্রেডার্স  থেকে ৫ লক্ষাধিক টাকা মূল্যের কীটনাশক চুরি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

    উত্তর আইচা বাজারের মুদি দোকানদার ইব্রাহিম বলেন, তিনদিন আগে রাত্রে আমার দোকানের তালা ভেঙে প্রবেশের চেষ্টা করা হয়েছে, আজ পাটওয়ারী ট্রেডার্সে দুর্ধর্ষ চুরি হলো, এ অবস্থায় আমরা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে খুব উদ্বিগ্ন। 

    আমাদের বাজারে কোন নাইট গার্ড নেই, বাজার কমিটি নেই। কয়েকটি সিসি ক্যামেরা আছে তাও নষ্ট। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় প্রশাসনকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। 

    শশীভূষণ থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল বলেন, আমি আমার টিম নিয়ে উত্তর আইচা বাজার পরিদর্শন করছি। জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন