রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • অসহায় পরিবারকে সেলাই মেশিন ও ব্যবসা উপকরণ দিলেন জেলা প্রশাসক

    অসহায় পরিবারকে সেলাই মেশিন ও ব্যবসা উপকরণ দিলেন জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানিতে আগত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের চেষ্টা করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

    তারই ধারাবাহিকতায় গণশুনানি আসা কয়েকজন মানুষের মাঝে আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ৮৪ ইভেন্ট ও আল শিফা মেডিকেল সার্ভিসেস এর সহযোগিতার এবং এসএনডিসি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে ৬টি অসচ্ছল অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ৩টি সেলাই মেশিন, ক্ষদ্র ব্যবসা ডাব, ঝালমুড়ি, কলা, ফুচকা বিক্রি করতে ৩ জন কে প্রয়োজনীয় উপকরণ প্রদানের মাধ্যমে সহায়তা করা হয়। আল শিফা মেডিকেল সার্ভিসেস এর সহায়তায় মিতু আক্তার কে আত্মনির্ভরশীল করতে তাকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। 

    এছাড়া সামাজিক সংগঠন ৮৪ ইভেন্ট এর সহায়তায় ফারজানা লামিয়া ও শাহিদা খান সানজিদা তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২টি সেলাই মেশিন এবং মোঃ সেন্টু, মিলন সরদার কে কলা, ঝালমুড়ি ও ফুসকা ও মোঃ হোসেন কে ডাব বিক্রি করার জন্য সহায়তা করা হয়। 

    এসকল ক্ষুদ্র ব্যবসায়ী ও অসহায় মানুষের হাতে উপকরণ তুলে দেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

    এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জেলা সমাজসেবার কার্যালয় বরিশাল ও ৮৪ ইভেন্ট এর আহবায়ক সাজ্জাদ পারভেজ, শায়লা ফারজানা স্বর্ণা পরিচালক আল শিফা মেডিকেল সার্ভিসেস। 

    এছাড়াও প্রথম আলো বন্ধুসবার মাধ্যমে সমাজসেবার সরকারি শিশু পরিবারের জন্য বিভিন্ন প্রজাতির গাছ তুলে দেন জেলা প্রশাসক বরিশাল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন