রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • অতীতের সরকারের মত ভবিষ্যতে কোন সরকার হবেনা: নৌ পরিবহন উপদেষ্টা

    অতীতের সরকারের মত ভবিষ্যতে কোন সরকার হবেনা: নৌ পরিবহন উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারী মাসের নির্ধারিত তারিখে মধ্যে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দল সরকার গঠন করলে জবাবদিহিতা থাকবে। অতীতের সরকারের মতো ভবিষ্যতে এ ধরনের কোন সরকার হবেনা বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অব: ড. এম সাখাওয়াত হোসেন।

    বরিশালে নিজ মন্ত্রনালয়ের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    এসময় তিনি আরও বলেন, মীরগঞ্জ ব্রীজের কাজ আগামি ডিসেম্বরের মধ্যেই ভিত্তি প্রস্তর হবে। ভাঙা থেকে বরিশালে রেলওয়ের ডিপিপি আগে দেয়া রয়েছে। রেলওয়ে আপাতত আমাকে বরিশাল পর্যন্ত কাজের কথা জানিয়েছেন। আর বরিশালের পরে পটুয়াখালী পর্যন্ত রেলওয়ে নিতে অনেক পয়সা খরচ করতে হবে। তাই এই পুরাটা পথ করতে হবে প্লানিং-এ দুই থেকে তিন বছর সময় শেষ হয়ে যাবে, তাই আমি থাকতে থাকতে যেন প্ল্যানিংটা করে ফেলে এবং পাশ হয় সেই জন্য বলেছি।

    ভোলার গ্যাস ভোলার মানুষ না পাওয়ায় সেখানকার মানুষের মাঝে দুঃখ রয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানকার মানুষের বাসা বাড়িতে গ্যাস দিলে কতটুকু আর প্রয়োজন হবে কিন্তু ভোলাবাসী তাদের গ্যাস পাচ্ছে না। তবে এর থেকে দুঃখ জনক রাতে কেউ অসুস্থ হলে ভোলা থেকে বরিশালে রাতের বেলা নেয়া খুব কঠিন। এজন্য আমরা কিছু উদ্যোক্তাকে বলেছি যেন সর্বোচ্চ সুবিধা বিশিষ্ট দুটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা তারা করেন। 

    তিনি বলেন, বিশেষ করে ২ বারের চ্যাম্পিয়ান বরিশাল দল। তাই এবারের বিপিএল বরিশাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা জানান তিনি। 

    এছাড়াও বরিশালের ঐতিহ্য স্টীমার সার্ভিসটি আগামি অক্টোবরের মধ্যেই চালু করার আশ্বাস দেন এই উপদেষ্টা।

    এর আগে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অব: ড. এম সাখাওয়াত হোসেন বরিশাল জেল খাল পরিদর্শন করেন। পোর্টরোড সংস্কারসহ বিআইডব্লিউটিসির স্টিমার ঘাটের স্থান পরিদর্শন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন