সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • অধ্যক্ষ মোস্তফা কামাল;

    জামায়াত ক্ষমতায় গেলে নাগরিকদের অধিকার ন্যায্যতার ভিত্তিতে দেওয়া হবে

    জামায়াত ক্ষমতায় গেলে নাগরিকদের অধিকার ন্যায্যতার ভিত্তিতে দেওয়া হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪(চরফ্যাশন মনপুরা) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের জনগন বিশ্বাস করে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ। জনগন দেখেছে জামায়াতে ইসলামী'র দুইজন মন্ত্রী কতটা স্বচ্ছতার ভিত্তিতে নিজেদের দায়িত্ব পালন করেছে। জামায়াতে ইসলামী'র যত জনপ্রতিনিধি ছিলেন কারো বিরুদ্ধে ১ টাকার দূর্নীতি'র অভিযোগ কখনো পাওয়া যায়নি। দেশের প্রতিটি প্রান্তে জামায়াতে ইসলামী'র নেতা কর্মীরা নিজেদের মানবিক কর্ম, আন্তরিকতা, ভদ্রতা ও স্বচ্ছতা'র মাধ্যমে জনগনের মন জয় করছে।

    জামায়াতে ইসলামীকে মানুষের কাছ থেকে দূরে রাখতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু ২৪'র ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর মানুষ পুরোপুরো জামায়াতে ইসলামী সম্পর্কে ধারণা পেয়েছে। সব দলের শাসন তারা দেখেছে, এখন জামায়াতে ইসলামী'র কাছে দেশের শাসনভার দিতে মুখিয়ে আছে। 

      তিনি শুক্রবার( ১২ সেপ্টেম্বর ) বিকাল ৪ টায় আমিনাবাদ মাধ্যমিক মাঠে আমিনাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

     অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আরো বলেন, জামায়াত ক্ষমতায় এলে রাস্ট্রের কাছে প্রত্যেক নাগরিকের পাওনা তাদের কাছে ন্যায্যতার ভিত্তিতে বন্টন করা হবে, ইনশাআল্লাহ। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী'র দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদের প্রতি আহবান জানাচ্ছি। 

     সমাবেশে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি প্রভাষক বাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমির ও পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর মো: শরীফ হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবী (আপিল বিভাগ) এডভোকেট পারভেজ হোসেন, শিক্ষানবিস আইনজীবী আবু জাফর । সমাবেশ সঞ্চালনা ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ রিয়াজ উদ্দিন। 


    সমাবেশে ভিন্ন ভিন্ন প্যান্ডেলে সহস্রাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন