রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • সরিষাবাড়ীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো চক্রের ৪ সদস্য আটক

    সরিষাবাড়ীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো চক্রের ৪ সদস্য আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    সোমবার ভোররাতে (প্রায় ৪টা) ২৬ বীর ব্যাটালিয়নের একটি বিশেষ দল, ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন এর নেতৃত্বে উপজেলার কাউয়ামারা ও স্থল গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চক্রের চার সদস্যকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

    আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার কাউয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে মোঃ আলাল (২৬) ও তার ভাই মোঃ দুলাল (২৫) ইসমাইল হোসেন এর ছেলে শ্রাবণ (২৭), স্থল গ্রামের আব্দুল আজিজ এর ছেলে মোঃ শামীম (২৭)।

    অভিযানে জব্দকৃত সামগ্রী –বাটন ফোন : ৫টি,অ্যান্ড্রয়েড ফোন : ৯টি,আইফোন : ১টি,সিমকার্ড : ৪১টি,মেমোরি কার্ড : ২টি,ডেবিট/ক্রেডিট কার্ড : ৪টি,পাসপোর্ট : ২টি,জাতীয় পরিচয়পত্র : ৫টি,ল্যাপটপ : ১টি,সিপিইউ : ২টি,মনিটর : ১টি,নগদ টাকা : ২০,৪২৯ টাকা।

    অভিযান শেষে আটককৃতদের ও জব্দকৃত মালামাল গুলো সরিষাবাড়ী থানার তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর মোঃ জসিম আনুষ্ঠানিকভাবে এসব বুঝে নেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই চক্রটি গোপনে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনার সঙ্গে জড়িত ছিল। তাদের কার্যক্রমে এলাকার যুবসমাজ ব্যাপকভাবে বিপথে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সফল এই অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেকে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন