রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • মাওলানা নোমানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

    মাওলানা নোমানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মোহাদ্দিস, সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারী মাওলানা আমিনুল হক নোমানীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। 

    সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের কালীনাথ রায়ের বাজার সংলগ্ন হাটখোলা মসজিদের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    ভোলা জেলা সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক- অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারো মানুষ অংশ নেন।

    ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মোবাশ্বিরুল হক নাঈমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের বাংলাদেশের ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, জেলা হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    সমাবেশে বক্তারা বলেন, ৪৮ পড়িয়ে  গেলেও হত্যাকরীদের গ্রেফতারে কোনো কার্যকরী ভূমিকা প্রত্যক্ষ না হওয়ায় প্রশাসনের ব্যার্থতা প্রকাশ পেয়েছে। এসময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সদর থানা ওসি, পুলিশ সুপার শরীফুল হক ও জেলা প্রশাসকের অপসারনের দাবী জানান। বক্তারা অনতিবিলম্বে মাওলানা নোমানীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।  অন্যথায় ভোলার তৌহিদী জনতা ভবিষ্যতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুশিয়ারি প্রদান করেন। এ সময় বক্তারা হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে আগামী ১৩ সেপ্টেম্বর ভোলা সরকারি স্কুল মাঠে বৃহত্তর সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেন।

    সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. আজাদ জাহান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

    প্রসঙ্গত, গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে আমিনুল হককে তাঁর নিজ বসতঘরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে পড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা তাৎক্ষণিকভাবে শনিবার গভীর রাতে বিক্ষোভ মিছিল করে হত্যার বিচার দাবি করে।

    এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, আমিনুল হক হত্যার ঘটনায় রোববার অজ্ঞাত আসামি করে নিহতের স্ত্রী হালিমা বিনতে কামাল বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা করেছেন। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন