রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান
  • সাবেক প্রধান শিক্ষক মরহুম বাদশাহ স্যারের স্মরণে দোয়া মাহফিল

    সাবেক প্রধান শিক্ষক মরহুম বাদশাহ স্যারের স্মরণে দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ী উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাউসী বাঙ্গালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-এর সাবেক প্রধান শিক্ষক মরহুম বাদশাহ স্যার-এর স্মরণে এক হৃদয়বিদারক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। 

    শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুম বাদশাহ স্যারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।

    স্মরণসভা ও দোয়া মাহফিলে বাউসী বাঙ্গালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-এর সাবেক প্রধান শিক্ষক বাহাদুর আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,জামালপুর জেলা বিএনপির সফল সভাপতি সরিষাবাড়ী ১৪০ আসনের ধানের শীষের বার বার একক মনোনীত প্রার্থী ,হ্যামিলনের বাশিওয়ালা খ্যাত জননেতা ফরিদুল কবীর তালুকদার শামীম।

    বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, সরিষাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম,সাবেক প্রধান শিক্ষক মরহুম বাদশাহ স্যার-এর ছেলে প্রফেসার আব্দুল্লাহ আল ফারুক।

    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রমজান আলী।

    জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন,মরহুম বাদশাহ স্যারের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাকে একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান শিক্ষক হিসেবে অভিহিত করেন।স্যার একজন আদর্শ শিক্ষক ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করতে তিনি আজীবন কাজ করে গেছেন। আজ আমরা একজন সত্যিকারের আলোকবর্তিকা হারালাম।"

    অনুষ্ঠান শেষে মরহুম বাদশাহ স্যারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন বাউসী বাজার মসজিদের ইমাম হোসেন আলী।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন