রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভোলার দৌলতখানে অসহায়দের মাঝে ছাগল বিতরণ করল জামায়াত

    ভোলার দৌলতখানে অসহায়দের মাঝে ছাগল বিতরণ করল জামায়াত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বীকরণ সৃষ্টির লক্ষ্যে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা হতদরিদ্র পরিবারের মাঝে এ ছাগল বিতরণ করেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের দুঃস্থদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ছাগল বিতরণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

    এতে উপজেলা আমির হাসান তারেক হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ফজলুল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, উপজেলা বাইতুল মাল সম্পাদক ওলিউল্লাহ ফয়েজ, দক্ষিণ জয়নগর ইউনিয়ন আমির আব্দুর রহমান মামুন সহ প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফজলুল করিম বলেন, দুঃস্থদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ! উপকারভোগীরা ছাগল পালন করে ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন