ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১লা সেপ্টেম্বর) রাতে জেলা কার্যালয়ে এই বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করে সদর উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে ভার্চুয়ালে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মিয়া মো. ইউনুছ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুম্যান প্রমুখ।
বক্তারা বলেন, তরুণরাই জাতির ভবিষ্যৎ। তাদের কণ্ঠে যদি গণতন্ত্রের দাবি জোরালোভাবে উঠে আসে, তবে বাংলাদেশ একটি শক্তিশালী ও দায়িত্বশীল রাষ্ট্রে রূপ নিতে পারবে। এ ধরনের আয়োজন সংগঠনকে আরও উজ্জীবিত ও বেগবান করবে এবং আলোকিত দেশ ও মানুষ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
এসময় অংশগ্রহণকারীরা জানায়, এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা আমাদের মেধার প্রতিভা ঘটাতে পেরেছি, এরকম প্রতিযোগিতা সামনে আমরা আরো চাই, প্রতিযোগীতার আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাই আমরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ সভাপতি জিয়া উদ্দিন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরজু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত শাকিল, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বেলাল প্রমুখ।
প্রতিযোগিতায় ভোলার বিভিন্ন উপজেলার ৪০ জন অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বক্তৃতার বিষয়গুলো ছিল, বিএনপির সূচনা, প্রেসিডেন্ট জিয়া, Take Back Bangladesh, দেশনেত্রী, ফ্যাসিস্টদের পূনর্বাসন,সংগ্রামের ১৮ বছর(২০০৯-২০২৪),বাংলাদেশ ও বাংলাদেশী জাতীয়তাবাদ, জুলাই আন্দোলন /২৪ ও তারেক রহমান।
প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করেন ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সাকিব হোসেন শাখাওয়াত, দ্বিতীয় স্থান অর্জন করেন ভোলা সরকারি কলেজ ছাত্রদলের মো. আদনান হোসেন, তৃতীয় স্থান অর্জন করেন ভোলা সরকারি ছাত্রদলের জিহাদ আনাবির, চতুর্থ স্থান অর্জন করেন ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক রাসেল আকন, পঞ্চম স্থান অর্জন করেন রাজপুর ইউনিয়ন সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান।
বিচারক হিসেবে দায়িত্ব ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম বাছেত, ধর্ম ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আদিল মাহমুদ।