ভোলায় বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মানুষের ঢল

ভোলায় নানা আয়োজনে মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের মহাজনপট্টিস্থ জেলা বিএনপির কার্যালয়ে সামনে থেকে এক র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন। এর আগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপি’র সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান,হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ফজলুল রহমান বাচ্চু মোল্লা,নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত তসলিম, জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট সাজেদা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাই একত্রিত হয়ে কাজ করবো।আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এবং দল যে প্রার্থীকে নমিনেশন দিবে আমরা তাকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমান এর হাতকে শক্তিশালী করবো।এছাড়াও বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।
বক্তারা আরো বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বাধা দেয়া হত। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। বিএনপি একটি সুশৃঙ্খল দল আজকের এ বর্ণাঢ্য র্যালি তা প্রমাণ করে। আগামীতে দেশ পরিচালনায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাধারণ মানুষ নিয়ে কাজ করবেন বলে ব্যক্ত করেন বক্তারা।
সকাল থেকে শহরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন গুলো থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে হাতে রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় প্রতীকসহ মিছিল নিয়ে সমবেত হতে থাকে জেলা বিএনপির চত্বরে। এতে করে মিছিলে মিছিলে পুরো কার্যালয় সহ এর আশেপাশের এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।