শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • ভালুকায় লিটার ব্যবসা সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করলেন ইউএনও হাসান আব্দুল্লাহ 

    ভালুকায় লিটার ব্যবসা সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করলেন ইউএনও হাসান আব্দুল্লাহ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভালুকায় লিটার ব্যবসা ৭০ শতাংশ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। শনিবার (৩০ আগস্ট) সকালে Uno Bhaluka ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

    ইউএনও বলেন, “রাতে এখনও লিটারের গাড়ি চলাচল করে বলে অভিযোগ আছে। এটি মিথ্যা নয়। লিটারের গাড়ী আমাদের (ওসি, এসিল্যান্ডসহ) পক্ষে সার্বক্ষণিক নজরদারি করা অনেক অনেক কঠিন। তবে, আপনারা স্বীকার করেন বা না করেন লিটার ব্যবসা ভালুকায় ৭০ শতাংশ বন্ধ হয়েছে। অবশিষ্ট ৩০ শতাংশও অনতিবিলম্বেই বন্ধ হবে ইনশাআল্লাহ।”

    তিনি আরও বলেন, এই পরিবর্তন রাতারাতি বা সামান্য পরিশ্রমে আসেনি। এই কাজটিতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। বিভিন্ন ষড়যন্ত্র ও চাপের বিষয় উল্লেখ করে ইউএনও জানান, "জেলার সাংবাদিকদের কাছে তাঁর বিরুদ্ধে সংবাদ করানোর চেষ্টা হয়েছে, তবে উপাদান না থাকায় ব্যর্থ হয়েছে। মন্ত্রণালয়ে বদলির তদবির হয়েছে, কিন্তু সদাসয় সরকার তা করেনি। তাঁকে বদলির জন্য ফান্ড গঠন করা হয়েছে এবং অন্য একজন ইউএনওকে বলা হয়েছে তাকে ভালুকা উপজেলায় আনা হবে, শুধু লিটার ব্যবসায়িদের ছাড় দিতে হবে একটু। এমনকি তাঁর ইউনিয়ন, এমন কি বাড়ির পাশে গিয়েও খোঁজ নেওয়া হয়েছে যে, তাঁর বা তাঁর পরিবারের কোন দোষ ত্রুটি খুঁজে বের করা যায় কিনা। এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি বানিয়ে প্রচারণারও চেষ্টা চালানো হয়েছে। জেলার শীর্ষ নেতাদের কাছেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।"

    এসব ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতার পরও তিনি এক মুহূর্তের জন্য পিছপা হননি বলে জানান ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

    পোস্টে তিনি আরও বলেন, “প্রশাসন নিরব বলা হলে কষ্ট পাই। গত সপ্তাহে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কাজ ছিলো, যেগুলো শেষ করতে হয়েছে। তবে একদম স্পষ্ট করে বলছি ভালুকায় লিটার বন্ধ হবেই হবে, স্থায়ীভাবেই হবে ইনশাআল্লাহ। উপজেলা প্রশাসন ন্যায়ের প্রশ্নে কাউকে ভয় পায় না, কোন কিছুকেই ভয় পায় না।”

    এর পাশাপাশি একই দিনে আরেকটি পোস্টে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ঘোষণা দেন “অদ্য ৩০ আগস্ট ২০২৫ তারিখ হইতে ভালুকা উপজেলায় দুর্গন্ধযুক্ত, পরিবেশ দূষণকারী মুরগীর বিষ্ঠা তথা লিটারের পরিবহণ, পুকুরে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ কিংবা মাছ চাষে এর ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যে বা যারা এটি পরিবহনের সাথে জড়িত থাকবেন তাদেরকে অর্থদণ্ড এবং কারাদণ্ডের আওতায় আনা হবে।”

    তিনি আরও বলেন, “টক্সিনযুক্ত, হেভি মেটালযুক্ত, ক্যান্সারের উপাদান বিশিষ্ট লিটার মাছ চাষে ব্যবহার করা যাবে না, এটাই শেষ কথা।”

    স্থানীয়রা মনে করছেন, ইউএনওর এ ঘোষণার ফলে ভালুকায় দীর্ঘদিন ধরে চলমান লিটার ব্যবসার অবসান ঘটবে এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন