রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • ভালুকায় অবৈধ লিটার ও মরা মুরগী বন্ধের দাবিতে মানববন্ধন

    ভালুকায় অবৈধ লিটার ও মরা মুরগী বন্ধের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকা উপজেলার সামনে শনিবার (৩০ আগস্ট) সকালে সচেতন নাগরিক সমাজের যৌথ উদ্যোগে মরা মুরগী ও মুরগীর লিটার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

    অনুষ্ঠানে স্থানীয় নাগরিক, যুবক, নারী এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক আপেল মওদুদ। তিনি বলেন, “আজ প্রমাণ হয়েছে, যারা এই মরণবিধি লিডারের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে আমরা অনুরোধ করছি এই ব্যবসা থেকে সরে দাঁড়ান। ভালুকার জনগণ আপনাদের এই ব্যবসা করতে দেবে না। আমরা চাই, ভবিষ্যতের জন্য একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করা হোক।”

    তিনি আরও বলেন, “এই লিটার ব্যবসার কারণে মাছের খামার ও ফিশারিতে মারাত্মক দূষণ হচ্ছে। এর ফলে ক্যান্সারসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগ ছড়িয়ে পড়ছে। আমরা প্রশাসনের কাছে জোর আহ্বান জানাচ্ছি, আগামী ১৫ দিনের মধ্যে অবৈধ লিটার ব্যবসা বন্ধ করতে হবে। তা না হলে ১৬ আগস্ট থেকে কঠোর কর্মসূচি শুরু করা হবে।”

    ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু বলেন, “সচেতন নাগরিক সমাজের এই আন্দোলন শুধু পরিবেশ রক্ষাই নয়, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষারও বিষয়। আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন ও সুস্থ ভালুকা গড়ে তোলা।”

    ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল বলেন, “আমরা চাই সাধারণ মানুষ যেন লিটার বা দূষিত মাছ খেয়ে কোনো দূরারোগ্য ব্যাধির শিকার না হন। প্রশাসনের সঙ্গে যৌথভাবে এবং জনগণের সমর্থনে এই লিটার ব্যবসা বন্ধে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা শহরের রাস্তার পাশে, লিটার ব্যবসা বন্ধ এবং পরিবেশ দূষণ প্রতিরোধের আহ্বান জানান। বক্তারা বলেন, লিটার বা মরা মুরগী পরিবেশে ফেলার কোনো ক্ষেত্রেই তারা সজাগ প্রতিরোধ নিশ্চিত করবেন।

    অবৈধ লিটার ও মুরগীর লিটার ব্যবসা বন্ধের এই দাবিতে উপস্থিতরা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আগামী ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন