রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বরিশালে ড্রেজার ব্যবসায় হামলা: চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দায়ের

    বরিশালে ড্রেজার ব্যবসায় হামলা: চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দায়ের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশালের রায়পাশা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও রায়পাশা ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মিন্টুর পুত্র মোঃ রিয়াজুল রহমান সজীবের কাছে স্থানীয় মনিরের নির্দেশে কামরুল,হান্নান,কাইয়ুম হোসেন,সুমন চাঁদার দাবি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সজীব বৌসেরহাট এলাকায় একটি ড্রেজার বসিয়ে বালি উত্তোলন করে আসছে, এই খবর পেয়ে চাঁদার দাবি করেছে মনির বাহিনী,ফুডে এক টাকা দিতে হবে মনির ভাইকে এবং তার নেতৃত্বে ছাড়া চালাইলে ড্রেজারের ব্যবসা বন্ধ করে দেয়া হবে এখান থেকে।

    সজিবের বাবা হাবিবুর রহমান বলেন, ২৪/০৮/২০২৫ সন্ধ্যা ৬:৩০ মিনিটে আমার ছেলেকে এই চাঁদাবাজরা মারধর করেছে এবং আমার ড্রেজারের পাইপ ভেঙে ফেলে বালি উত্তোলনের কাজ বন্ধ করে দিয়েছে। 

    এ বিষয়ে আমি বরিশাল এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আমাকে বলেন, মামলা করে কি হবে দুপক্ষ মিলেমিশে থাকুন মামলা করার দরকার নেই।

    আমার ছেলে সজীব বর্তমানে শের-ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত অবস্থায় আছে, আমি এই ঘটনার বিচার দাবি করছি এবং এই চাঁদাবাজদের  দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

    এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন বলেন, রায়পাশা কড়াপুরে ড্রেজারের পাইবভাংগা ও মারামারি নিয়ে আমরা মঙ্গলবার অভিযোগ পেয়েছি এবং অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করেছি যার মামলা নং জিআর ২১/২০২৫,এ বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন