শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • ভালুকায় অনুমোদনহীন যুবদল অফিস খোলায় কড়া সতর্কবার্তা

    ভালুকায় অনুমোদনহীন যুবদল অফিস খোলায় কড়া সতর্কবার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক সংগঠন। কিন্তু সম্প্রতি ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে যুবদলের সাথে সম্পৃক্ত নন এমন কিছু ব্যক্তি নিজেদের মতো করে যুবদলের নামে অফিস উদ্বোধন করছেন। এদের মধ্যে অনেকে বিএনপি, স্বেচ্ছাসেবক দল বা শ্রমিক দলের দায়িত্বশীল পদে থাকলেও যুবদলের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই।

    এ পরিস্থিতিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল ও ভালুকা উপজেলা যুবদল স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসব অনুমোদনহীন অফিসের দায়ভার তারা নেবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যত্রতত্র অফিস খোলা হলে তা যুবদলের সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে বিবেচিত হবে।

    উপজেলা যুবদল থেকে বলা হয়েছে, যদি কোথাও নতুন অফিস খোলার প্রয়োজন হয় তবে অবশ্যই উপজেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সাথে পরামর্শ করতে হবে। একইসাথে স্থানীয় বিএনপি নেতৃত্বের সাথে সমন্বয় করে অফিস গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

    এ বিষয়ে এক যৌথ বিবৃতিতে ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল ও সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল বলেন, “যুবদলকে বিভ্রান্ত বা বিতর্কিত করার যে কোনো উদ্যোগ আমরা কঠোরভাবে প্রতিহত করবো। সংগঠনকে সঠিক পথে রাখতেই এ সতর্কবার্তা।”

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা শাখার নেতারা আরও জানান, দলে শৃঙ্খলা রক্ষা এবং অযাচিত বিভ্রান্তি এড়াতে এই অবস্থান নেয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন