রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • ভালুকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ২

    ভালুকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ক্লাবের বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

    যৌথবাহিনী সূত্রে জানা যায়, ভরাডোবা ক্লাবের বাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটারের ৬ বোতল বিদেশি মদ, ২ হাজার ৬০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২৫৮ বোতল অবৈধ উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। পরে বাস থেকে দুইজনকে আটক করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন, হালুয়াঘাট উপজেলার কালিয়াকান্দি গ্রামের শামছুল হকের ছেলে সুজন মিয়া (৩০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার বরজোড়া গ্রামের নবাব আলী ফকিরের ছেলে মুহাম্মদ আলী (৬২)।

    ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, "মাদক ও অবৈধ ঔষধসহ গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।"

    থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন