রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বরিশাল ভুয়া এনএসআই সদস্য মেহেদি আটক

    বরিশাল ভুয়া এনএসআই সদস্য মেহেদি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে মেহেদী হাসান নামে এক ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়েছে। তিনি সেনাবাহিনীর ইন্টিলিজেন্স স্টাফ পরিচয় দিয়ে বরিশাল নগরীতে নানা রকম প্রভাব বিস্তার করতেন। হাতে ওয়াকিটকি ও মোটরসাইকেল এ সেনাবাহিনীর স্টিকার লাগিয়ে চলতেন তিনি। 

    ৫ আগষ্টের পর তিনি বরিশালে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রাশেদের গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি করতেন।

    তার এই কাজে সহায়তা করতো বেশ কিছু ছাত্র সমন্বয়ক। তারা মিলে একটি চাঁদাবাজির সিন্ডিকেট তৈরি করেছিলেন। বিভিন্ন সময়ে কোন স্থানে গ্যন্জাম বাধিয়ে তিনি সমাধান করে অর্থ আদায় করতেন।

    অবশেষে তাকে শনিবার ( ২৩ আগষ্ট) বরিশাল কারাগারে গিয়ে সেনাবাহিনীর নামে প্রভাব বিস্তারের চেষ্টাকালে তাকে আটক করে বরিশাল কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

    এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান,তাকে আটক করা হয়েছে ।পরে গোয়েন্দা সংস্থার সদস্যরা নিশ্চিত করেছেন তাকে দীর্ঘদিন ধরে অবজারভেশনে রেখেছিলেন তারা। তার বিরুদ্ধে বরিশাল কারাগার কর্তৃপক্ষ প্রতারনা মামলা করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন