রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • কাশিপুরে আলোচিত লিটু হত্যা মামলার আসামী মিলন গাজী গ্রেফতার 

    কাশিপুরে আলোচিত লিটু হত্যা মামলার আসামী মিলন গাজী গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাশিপুর এলাকায় আলোচিত লিটু হত্যা মামলার আসামী মিলন গাজীকে গ্রেফতার করেছেন পুলিশ।

    (২৩ আগস্ট) ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

    বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের চৌকস অফিসার ওসি মো: জাকির হোসেন।

    গ্রেফতারকৃত মিলন গাজী ( ৩২) কাশিপুর বিল্ববাড়ী এলাকার মৃত আয়নাল গাজীর ছেলে।

    এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিক্তিতে (২৩ আগস্ট) ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আলোচিত লিটু হত্যা মামলার ২ নাম্বার আসামি মিলন গাজী।

    সূত্র জানায়, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটু (৩২) কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করে শুক্রবার (১ আগষ্ট) বিকেলে বরিশালের এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন নিহত লিটুর বোন ঘটনাস্থলে আহত মোসাঃ মুন্নি (৩৫)। এ মামলায় মিলন গাজী ২ নাম্বার আসামি।

    উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধায় নগরীর কাশিপুর ইউনিয়নাধীন বিল্ববাড়ি এলাকায় লোমহর্ষক সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে প্রতিপক্ষ লিটুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। কয়েক জনকে কুপিয়ে গুরুতর আহত করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন