রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • জুলাই সনদের আইনির ভিত্তি ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ: মোস্তফা কামাল 

    জুলাই সনদের আইনির ভিত্তি ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ: মোস্তফা কামাল 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, মৌলিক সংস্কার ও জুলাই সনদের আইনির ভিত্তি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নেবে না। 

    নির্বাচনের আগে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে এবং কোন কারনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হলে দেশের ১৮ কোটি মানুষ আবার আন্দোলনে নামবে। 

    গতকাল ২২ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় চরফ্যাশন করিমজান মহিলা কামিল মাদ্রাসার হলরুমে চরফ্যাশন পৌরসভা ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ আর এমন কোন নির্বাচন চায়না যার মাধ্যমে ফ্যাসিস্ট শক্তি এসে আবার জুলুমের রাজত্ব কায়েম করবে। 

    ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি জয়নুল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ। 

    অন্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, পৌরসভা আমির অধ্যাপক মামুন আলম প্রমুখ।

    সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার প্রতিটি এলাকায় নির্বাচনী কর্মকাণ্ডকে বেগবান ও সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। নেতৃবৃন্দ ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের নেতা-কর্মীদের নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন