রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • নিখোঁজের ৫ ঘণ্টা পর গৃহবধূর লাশ উদ্ধার 

    নিখোঁজের ৫ ঘণ্টা পর গৃহবধূর লাশ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে আশোকাঠী ধামুরা খালে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর উম্মে বিথী নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। 

    বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গৌরনদী পৌরসভার আশোকাঠী এলাকায় পালরদী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সংলগ্ন খাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তিনি (বিথী) উপজেলার হরিসেনা গ্রামের রিপন সরদারের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

    এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ্ আলম শিকদারের মেয়ে এক সন্তানের জননী উম্মে বিথী পোড়কা ও হিজাব পরা অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে বাড়ির পাশে পালরদী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সংলগ্ন খালে গোসল করতে নেমে ডুবে যান।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নারীকে উদ্ধারের জন্য খালে তল্লাশি চালানো হয়। আপ্রাণ চেষ্টার পর দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলের কাছ থেকে প্রায় ১০০ গজ দূরত্বে খালের তলদেশ থেকে বিথীর মৃতদেহ উদ্ধার করে ডুবরিরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন