রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • চরফ্যাশনে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    চরফ্যাশনে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় বিএনপি নেতা রেজাউল করিমকে ভূমিদস্যু আখ্যা দিয়ে অসহায় মানুষের জমিজমা দখল বানিজ্য ও মামলা হামলা করার অভিযোগে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ প্রতিবাদ করেছে চর মানিকা ইউনিয়নের বাসিন্দারা। 

    গত বুধবার (২০আগস্ট) সন্ধ্যায় এ ঝাড়ু মিছিল ও বিক্ষোভ প্রতিবাদ করেন তারা।

    জানা গেছে, গত ১৬ আগস্ট মানিকা ইউনিয়নের বিচ্ছিন্ন একটি চর দখলকে কেন্দ্র করে রেজাউল করিমের নেতৃত্বে লাঠিয়াল বাহিনী নিয়ে চরের বাসিন্দা আবুল হোসেন ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে মারধর  মারধর করে চর থেকে বিতাড়িত করার পায়তারা করে। 

    এ ঘটনায় আবুল হোসেন দক্ষিণ আইচা বাজারে ১৭ আগস্ট দুপুরে রেজাউল করিমের ধারালো অস্ত্র দিয়ে হামলা করে তাকে গুরুতর আহত করেন। এই ঘটনায় রেজাউল করিমের ভাই ইউছুফ বাদি হয়ে থানায় কৃষক আবুল হোসেনসহ বিএনপির সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টার ও থানা যুবদল সভাপতি ইকবাল হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। এঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে চরের বাসিন্দারাসহ ঝাড়ু মিছিল ও বিক্ষোভ প্রতিবাদ করেন।

    বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন সায়েদ,সাবেক যুবদল সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী,
    অধ্যাপক মইন আহমেদ ও দক্ষিণ আইচা থানা বিএনপি সম্পাদক ফারুক মাস্টার।

    এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক যুবদল সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল,সাবেক শ্রমিকদল সভাপতি মীর আবুল কালাম আজাদ ও ছাত্রদল আহবায়ক আলী মুর্তজাসহ শত শত স্থানীয় নেতাকর্মী। 

    এসময় বক্তারা বলেন, রেজাউল করিম একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলো। পরবর্তীতে বিএনপির সঙ্গে রাজনীতি করে মানুষের জমিজমা দখল, চর দখল ও লুটপাটের রাজনীতি করছে। রেজাউল করিম চর দখল করতে গিয়ে সাধারণ মানুষের ধাওয়া খেয়ে এখন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজনৈতিক গ্রুপিং সৃষ্টি করে ফায়দা হাসিল করার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে সন্ত্রাসী কর্মকান্ড করার পায়তারা করছে। ষড়যন্ত্র মূলক এ মামলা প্রত্যাহারে প্রশাসনের প্রতি আহবান জানাই। 

    স্থানীয় জনগন এই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি করেন এবং নিন্দা ও প্রতিবাদ জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন