রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • ভালুকায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার, ক্ষুব্ধ স্থানীয়রা

    ভালুকায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার, ক্ষুব্ধ স্থানীয়রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় ছাত্রদল নেতা রাফি উল্যাহ চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

    সম্প্রতি ‘বিউটিফুল ভালুকা’ নামের একটি ফেসবুক পেজ থেকে তার নাম জড়িয়ে হামলা, ভাঙচুর ও মারধরের মতো অভিযোগে একাধিক পোস্ট দেওয়া হয়। তবে ভুক্তভোগীসহ স্থানীয়রা এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

    রাফি উল্যাহ চৌধুরী বলেন, “দুই মাস আগে জাহিদুলের সঙ্গে স্থানীয় আরেক পক্ষের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আমি নিজেই বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। জাহিদুল আমাকে স্পষ্ট জানিয়েছে, সে আমাকে দায়ী করছে না এবং আমি কোনো হুমকিও দিইনি। অথচ ‘বিউটিফুল ভালুকা’ পেজে আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্রমূলক পোস্ট দেওয়া হচ্ছে। এমনকি পোস্ট দেওয়ার পরেও জাহিদুল আমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছে।”

    অভিযোগের কেন্দ্রবিন্দু ব্যবসায়ী জাহিদুল ইসলামও একই কথা জানিয়ে বলেন, “যে দোকানের ভিডিও ‘বিউটিফুল ভালুকা’ ফেসবুক পেইজে পোস্ট করা হয়েছে সেটি আমার। দুই মাস আগে রাফি উল্যাহ চৌধুরী আমার পক্ষে সমাধানের জন্য এগিয়ে এসেছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

    এদিকে ‘বিউটিফুল ভালুকা’ পেজে দেওয়া আরেকটি পোস্টে দাবি করা হয়, রাফি উল্যাহ চৌধুরীর অফিসে এক যুবককে মারধর করা হয়েছে। কিন্তু সেই ঘটনায় থানায় করা জিডি কপিতে রাফি উল্যাহ চৌধুরীর নাম কোথাও নেই বলে জানান রাফি উল্যাহ চৌধুরীসহ আরও অনেকেই।

    ভালুকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুল বলেন,
    “বিউটিফুল ভালুকা পেজের এডমিন স্বৈরাচারের দোসর হয়ে পরিকল্পিতভাবে রাফি উল্যাহ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

    স্থানীয়দের অভিযোগ, সচেতনভাবে একজন সৎ ও নীতিবান মানুষকে হেয় করার চেষ্টা চলছে। ভালুকার একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “রাফি উল্যাহ চৌধুরী মানুষের আস্থা অর্জন করেছেন, কিন্তু তা অনেকের সহ্য হচ্ছে না। এজন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অথচ তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকেছেন, কখনো কারও ক্ষতি করেননি।”

    ভালুকাবাসীর দাবি, এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কেবল রাফি উল্যাহ চৌধুরীর ব্যক্তিগত সম্মানহানিই করছে না, বরং পুরো ভালুকার ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং একটি সুস্থ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ছে।

    তারা জোর দিয়ে বলেন, “এ ধরনের অপপ্রচার অবিলম্বে বন্ধ করতে হবে। ‘বিউটিফুল ভালুকা’ ফেসবুক পেজের এডমিনদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন