রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় পরিস্কার-পরিছন্ন

    কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় পরিস্কার-পরিছন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় পটুয়াখালীর দশমিনায় উপজেলায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। 

    বুধবার বেলা ১২টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

    কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব ফরায়েজী উপস্থিতিতে আরো উপস্থিত ছিলেন-পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ন-সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আল আমিন মোল্লা, সবেক ছাত্রনেতা আবু আব্দুল্লাহ, বশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা যোবায়ের হোসেন আককাচ, শওফাত হোসেন সাওন, আবদুর রহিন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।

    কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব ফরায়েজী বলেন-কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনা মোতাবেক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদের চত্বর সহ বিভিন্ন স্থানে পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়। 

    তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গনতন্ত্রে বিশ্বাসী তাই শত বাঁধা বিপত্তির মধ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী জনগনের অধিকার আদায়ে রাজপথে লড়াই সংগ্রম করেছে। 

    পটুয়াখালী ৩, দশমিনা-গলাচিপা আসনে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ভাইয়ের নেতৃত্বে ও সাংগঠনিক দক্ষনেতৃত্বে দশমিনা -গলাচিপার সাধারণ জনগন বিএনপির উপর শত ভাগ আস্থাশীল। জনগনের আশা-আকাঙ্ক্ষা পূরনে সবসময় পাশে থেকে কাজ করো যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাসান মামুনের আস্থা দশমিনা-গলাচিপা উপজেলার সাধারণ জনগন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন