বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষণা করল সপ্তাহব্যাপী কর্মসূচি

    বিএনপি  ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষণা করল  সপ্তাহব্যাপী কর্মসূচি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি পরিচালনার ঘোষণা দিয়েছে। বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নেতারা এই কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরেন।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট দুপুর দুইটায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর ভোরে দলীয় পতাকা উত্তোলন ও বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দোয়া, ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। একইদিন সারাদেশের সকল মহানগর ও জেলা পর্যায়ের নেতারা আলোচনা সভা ও র‌্যালি করবে। 

     
    ২ সেপ্টেম্বর দুপুর দুইটায় নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‌্যালি করবে বিএনপি। ৩ সেপ্টেম্বর সারাদেশের উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর বৃক্ষরোপন, মৎস্য অবমুক্তকরণসহ নানা ধরনের সামাজিক কর্মসূচি পালন করবে দলটি। ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে গোলটেবিল বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন