বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ভালুকায় জমি ও ব্যবসা দখলের অভিযোগ যুবদলের সভাপতির বিরুদ্ধে 

    ভালুকায় জমি ও ব্যবসা দখলের অভিযোগ যুবদলের সভাপতির বিরুদ্ধে 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকা উপজেলার ভায়াবহ মাঝির ভিটা এলাকায়র যুবদল নেতা তারেক উল্লাহ চৌধুরীর প্রভাব খাটিয়ে নর্প নীট ইন্ডাস্ট্রি'র কোম্পানির জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। 

    ইন্ডাস্ট্রি'র পক্ষে আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ওই কোম্পানি থেকে ব্যবসা বানিজ্য জোরপূর্বক দখলে নিতে স্থানীয় তারেক উল্যাহ চৌধুরী দীর্ঘদিন ধরে পায়তারা করছে বলেও অভিযোগ করেন দ্রুব।

    সরেজমিনে গিয়ে জানা যায়, তারেক উল্লাহ চৌধুরী নাজমা নামের এক মহিলাকে সু-কৌশলে ওই জমিতে ঘর নির্মাণ করে ৩৬ শতাংশ জমি দখলে রেখেছেন।
    নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব জানান, ভয়াবহ মৌজার একই দাগে মোট ৭৪ শতাংশ জমি বৈধ দলিলপত্রের ভিত্তিতে তাদের প্রতিষ্ঠানের নামে খারিজ হয়েছে। মালিকানা প্রমাণে খারিজ খতিয়ান (২৫-১২২৪, ২৫-১২২৫, ২৫-১২২৬) এবং কেইস নং ৭২৫৭, ৭২৫৮ ও ৭২৬০ এর নথি উপস্থাপন করে ধ্রুব অভিযোগ করেন, নাজমা নামের এক নারী তার দুই ছেলেকে নিয়ে কোম্পানির ওই জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেছেন। আর এর পেছনে যুবদল নেতা তারেক উল্যাহ চৌধুরীর প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারেক চৌধুরী তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করাচ্ছেন এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এমনকি অতীতে তার ব্যবসা প্রতিষ্ঠান “সুপ্রিম এয়ার কন্ডিশন” জোরপূর্বক দখল করা হয়েছে বলেও অভিযোগ করেন ধ্রুব।

    নাজমা খাতুন জানান, তিনি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নিকট থেকে ৪ বছর পূর্বে ৩৬ শতাংশ জমি কিনে ভোগ দখলে আছেন। কোম্পানির সাথে তার আলোচনা চলছে সন্তুষ্ট জনক দাম পেলে দখল ছেড়ে দিবেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন