রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • চুরি–ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস

    চুরি–ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জ শহরের আলোর মেলায় অবস্থিত সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস যেন চোর–ছিনতাইকারীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। সন্ধ্যার পরপরই এলাকায় শুরু হয় তাদের দৌরাত্ম্য।

    পার্শ্ববর্তী উপজেলা থেকে আগত ছাত্ররা মুদি দোকান কিংবা স্টেশনারি দোকানে কিছু কিনতে গেলেই উৎ পেতে থাকা ছিনতাইকারীরা মোবাইল ফোনসহ টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছে। এমনকি ছাত্রাবাসে ব্যবহৃত পানির পাইপলাইন, বৈদ্যুতিক বাল্ব, ওয়ালে লাগানো লোহার রাইজারের খাঁচা পর্যন্ত নিয়ে যাচ্ছে এ চক্র।

    এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ ও হল সুপারের সাথে কথা বললে জানা যায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আশপাশের অফিসার দের কোয়ার্টারগুলো খালি হয়ে যাওয়ায় চোর–ছিনতাইকারীরা সেখানে আস্তানা গেড়েছে।

    গত ১৪ আগস্ট হাবিবুল্লাহ ও শাওন নামে দুই ছাত্র স্টেশনারি দোকান থেকে খাতা-কলম কিনে গেইটে প্রবেশের সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছাত্ররা চিৎকার করলেও ভয়ভীতির কারণে কেউ এগিয়ে আসেনি।

    এ অবস্থায় ছাত্রাবাসে নিরাপত্তা প্রহরী নিয়োগ করা জরুরি বলে মনে করছেন স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী। তাদের দাবি—ছিনতাইকারীরা অস্ত্রশস্ত্র বহন করে, তাই যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

    এলাকাবাসীর প্রত্যাশা, মাননীয় জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন