রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

    পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে মো. রাজিব (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কেজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব উপজেলার সদর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড এলাকায় সরদার বাড়ির মাহাবুব সরদারের ছেলে। তিনি পেশায় একজন ভ্যাকু ড্রাইভার। 

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে নিজ বহনকারী মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে বাঁশবাড়িয়া ইউনিয়নের ভুতুমচর এলাকায় রওনা করেন। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কেজীরহাট নামক এলাকায় অজ্ঞাত এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর অসুস্থ হয়ে পরে। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    এবিষয়ে  দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, দুর্ঘটনায় নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় মৃত্যু ব্যক্তির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন