সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

    ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন খড়িবাড়ি পাথর-ফাটা দুর্গা মন্দিরের সামনে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিএনপির এক নেতা নিহত এবং অপর এক সিনিয়র নেতা গুরুতর আহত হয়েছেন।

    নিহত ব্যক্তি ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবু সাঈদ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সদস্য ও একই ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান রিপনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারেন। এতে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয় এবং রিপন গুরুতর আহত হন।

    রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম বলেন, এই দুর্ঘটনায় আমরা একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারালাম এবং আরেকজন নেতা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন। আবু সাঈদ ভাই ছিলেন দলের জন্য আপোষহীন এবং নিরলস পরিশ্রমী। আর আলহাজ্ব আমিনুর রহমান রিপন আমাদের সংগঠনের অভিভাবকসুলভ নেতা। আমরা গভীরভাবে শোকাহত। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহত রিপন ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি।”

    রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন বলেন, এটি শুধু একটি দুর্ঘটনা নয়, আমাদের রাজনৈতিক পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। আবু সাঈদ ছিলেন একজন আত্মপ্রত্যয়ী কর্মী, যিনি দলের স্বার্থে কখনও পিছপা হননি। আহত রিপন ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি।”

    রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে মৃত ও অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

    এ ঘটনায় বিএনপির স্থানীয় ও জেলা পর্যায়ে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন