সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • গোবিন্দগঞ্জে জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার 

    গোবিন্দগঞ্জে জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে বিকাশ ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজির (৩২) 'র গলাকাটা মরদেহ উদ্ধার করছে পুলিশ। 

    ১৭ আগস্ট রবিবার সকালে বিলের পাশে ফাঁকা মাঠ হতে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।

    নিহত নজরুল ইসলাম(৩২) উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। নিহত নজরুল ইসলাম নজির জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশনের নাকাই ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ছিলেন।

    এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে বিকাশ মোবাইল ব্যাকিং ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের বেচাকেনা শেষে দোকান থেকে বাড়ী ফেরার পথে মান্নান মন্ডলের জমির কাছে পৌঁছিলে ওত পেতে থাকা দুবৃত্তরা তাকে ধরে নিয়ে ফাঁকা মাঠে গলাকেটে হত্যা করে। এলাকাবাসী ধরনা, সম্প্রতি যৌথ বাহীনির অভিযানে বেশে কয়েকজন হ্যাকার ধরা পড়ে। এই হ্যাকারদের ধারনা,তার দোকানে বিকাশ,নগদে লেনদেনের কারনে, আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য পেয়েছে,এ নিয়ে বিরোধের জেরে তাকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে।

    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানান, বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এই হত্যাকান্ডের কারন উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন