রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • কুয়াকাটায় ২২ কেজি ওজনের কোরাল মাছ ধরা পরল জালে

    কুয়াকাটায় ২২ কেজি ওজনের কোরাল মাছ ধরা পরল জালে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা লেম্বূরচরে আলামিন নামে এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮’শ গ্রাম ওজনের বিশাল আকৃতির কোরাল মাছ। আজ সকাল ৯ টার দিকে প্রতিদিনের ন্যায় সমুদ্রে মাছ ধরতে যায় মাঝি আলামিনসহ তার সহযোগীরা।

    নৌকা নিয়ে কিছু দুর সমুদ্রের মাঝে গেলে তার জালের পাশে একটি ভাসমান অবস্থায় বিশাল আকৃতির এই মাছটি নজরে পরলে তার নৌকায় থাকা জাল দিয়ে মাছটি ধরে ফেলে। মনের খুশিতে তার নিজের জাল না টেনে মাছটি নিয়ে কিনারে চলে আসেন। পরে কুয়াকাটা  মাছ বাজারে 

    খাঁন ফিসে ওপেন ডাকে স্থানীয় এক ব্যবসায়ী হাসিব ফিসে কিনে নেন।

    মাছটি প্রতি কেজি ১,৫৫০ টাকা দরে দাম দাঁড়ায় প্রায় ৩৩৭৯০ টাকা মূল্য দাঁড়ায়। স্থানীয় খাঁন ফিস পরিচালক আলমগীর খান জানান আজ বেলা ১১ টার দিকে আমাদের আড়ৎতে আল-আমিন মাঝি মাছটি নিয়ে আসলে আড়ৎদার পল্লীর সকলে অবাক হয়ে যায়। এত বড় মাছ বছরে দুই একটি আসে আমরা শেষে ওপেন ডাকে বিক্রি করে দেই। ঐসময় ডাকের মাধ্যমে মাছটি ক্রয় করেন হাসিব ফিস এর স্বত্বাধিকারী মোঃ খলিল।  

    মাছটি দেখতে বাজারে ভিড় করেন অসংখ্য মানুষ। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। বাজারজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

    স্থানীয় যুবক শহিদ (৩০) বিশাল মাছটি দেখতে এসে বলেন , এত বড় কোরাল সচরাচর ধরা পড়ে না। এ কারণে তারা বেশ আনন্দিত।

    এ ব্যাপারে চলাফেরা উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন আমাদের ৫৮ দিনের প্রজনন মৌসুম থাকার কারণে এত বড় মাছ ধরা পড়ছে ছেলেদের জালে। এটা আমাদের বিশাল একটি মৎস্য খাতের সফলতা । আগামী দিনগুলোতে আরো বড় বড় মাছ ধরা পড়বে এমনটা আশা রাখছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন