সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • চাঁপাইনবাবগঞ্জে আবাসিক মাদরাসার দুই শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে আবাসিক মাদরাসার দুই শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি আবাসিক মাদরাসায় দুই শিশু শিক্ষার্থী রাতের বেলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

    শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটেছে।

    মৃত শিশুরা হলেন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)।

    জানা যায়, ডুবার মোড় শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ও বমি করতে শুরু করে। এ সময় মাদরাসা কর্তৃপক্ষ তাদেরকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

    গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল আলিম বলেন, ভোররাত সাড়ে ৩টার দিকে দুইজন বাচ্চাকে মাদসারা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে জামিলা নামক বাচ্চাটি মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং তানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। তানিয়ার পায়ে দাগ ছিল এবং জমিলার গায়ে হলুদভাব দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সাপ বা অন্য কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।

    মাদরাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদরাসায় ১৩ জন ছাত্রী এক সঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

    গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, মধ্যরাতের দিকে মাদরাসায় থাকা অবস্থায় তাদের বমি হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন