সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ

    কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রাম সদর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস’ স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মক্ষমতা ভিত্তিক কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

    বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিস সদর, কুড়িগ্রামের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মোঃ জাকির হোসেন, সদর উপজেলা  নির্বাহী অফিসার সাঈদা  পারভীন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

    উপজেলা একাডেমিক সুপার ভাইজার কুড়িগ্রাম সদর মিজানুর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব।

    অনুষ্ঠানে শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত ২০২২-২৩ সালে এসএসসি ও এইচএসসি পাশ করা সদর উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে অনলাইনের মাধ্যমে এসব কৃতি শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে ১০ থেকে ২৫ হাজার টাকা  আর্থিক অনুদান প্রদান করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন