বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • পঞ্চগড়ে সীমান্ত দিয়ে আবারও ২৩ জনকে পুশইন 

    পঞ্চগড়ে সীমান্ত দিয়ে আবারও ২৩ জনকে পুশইন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের সদর উপজেলায় সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

    বুধবার গভীর রাতে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের পুশইন করে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।  

    এদের মধ্যে ১৩ জন মহিলা, ৯ জন পুরুষ ও একজন শিশু। তারা সবাই বাংলাদেশী এবং যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বাসিন্দা। 

    পরে বাংলাদেশের প্রায় ২ কিলোমিটার অভ্যন্তরে তাদের আটক করে হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যান স্থানীয়রা। 

    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও বিজিবিকে খবর দেয়া হয়। পরে আটককৃতদের স্থানীয় ঘাগড়া সীমান্ত ফাঁড়িতে ক্যাম্পে নিয়ে যান বিজিবি। 

    আটককৃতদের জিডিমূলে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তারা সবাই ভারতের মুম্বাইয়ে বিভিন্ন এলাকায় বাসা বাড়ি সহ শ্রমিকের কাজ করতেন।

    হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম বলেন, ভোর বেলা হাড়িভাসা বাজারে ১৮ জন নারী পুরুষ ঘোরাঘুরি করছিল। 

    পরে তাদের হাড়িভাসা বাজারের নিরাপত্তা প্রহরী ও গ্রাম পুলিশ সদস্যরা তাদের  আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। এছাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোতবাহাদিপাড়া এলাকা থেকে আরো ৫ জনকে আটক করে ইউপি সদস্যর মাধ্যমে ইউনিয়ন পরিষদে নেয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের খবর দেই। পরে বিজিবি এসে তাদের স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। 

    সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান বলেন, পুশইন সংক্রান্ত আটক ২৩ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের পরিবারের সাথে যোগাযোগসহ পরিচয় যাচাই করা হচ্ছে। বাংলাদেশী পরিচয় নিশ্চিত হলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

    এর আগে, গত তিন মাসে ১১ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৬৬ জনকে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন