সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর: খোলা হলো ৪৪ গেইট

    তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর: খোলা হলো ৪৪ গেইট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমার উপরে উঠে এসেছে, যা নীলফামারীর নিম্নাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে। নদীর পানি নিয়ন্ত্রণে রাখতে ডালিয়া পয়েন্টে জেলার কর্তৃপক্ষ ৪৪টি স্লুইসগেট খুলেছেন।

    বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় তিস্তার পানি রেকর্ড করা হয় ৫২.২০ মিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপরে। সকালে ৬টায় পানি ছিল ৫২.২২ মিটার, অর্থাৎ বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল।

    তিস্তা ব্যারাজে নিয়োজিত পানি পরিমাপক নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

    ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী গণমাধ্যমকে বলেন, তিস্তার পানি সকাল ৬টা বিপৎসীমার ওপরে ছিল। পরে ৯টায় পানির প্রবাহ ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে। পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন