সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ভারতে আটক ৯ বাংলাদেশিকে দেশে ঠেলে দিলো বিএসএফ 

    ভারতে আটক ৯ বাংলাদেশিকে দেশে ঠেলে দিলো বিএসএফ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের গুজরাট রাজ্য থেকে নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) বাংলাদেশের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে ঠেলে দিয়েছে। 

    বুধবার (১৩ আগস্ট) ভোরে ভারতীয় বাহিনী তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।

    আটকরা হলেন- মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে মোশারফ হোসেন (৫০), তার স্ত্রী পারভিন বেগম (৪০), ছেলে মোহাম্মদ রাব্বি (২৬), রাব্বির স্ত্রী বর্ষা (২২) ও তাদের তিন বছরের মেয়ে জয়া, মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মো. সজিব আলী (১৬) এবং মৃত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা (৭০)। তারা সবাই নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের বাসিন্দা।

    বিজিবি জানায়, প্রায় ১০ বছর আগে তারা সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি দেশটির গুজরাট রাজ্য থেকে তাদের আটক করে ভারতীয় পুলিশ। পরে বিএসএফ-এর মাধ্যমে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

    পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, আটকরা বর্তমানে বুড়িমারী ইউনিয়ন পরিষদের সেফ হোমে পুলিশ হেফাজতে রয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন