সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে অচল বরিশাল নগরী

    স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে অচল বরিশাল নগরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্যখাতের সংস্কারের তিন দফা দাবি আদায়ে ৫ম দিনের মতো চলছে বরিশাল ব্লকেড কর্মসূচি। এ নিয়ে ১৫ দিনে পৌঁছল এই আন্দোলন। এছাড়া কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা নগরীর সদর রোড অবরোধ করেছে। 

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করা শিক্ষার্থীদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে এক শিক্ষার্থীকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল নগরী। যানজট, গাড়ির সংকট এবং হয়রানিতে অতিষ্ঠ সাধারণ মানুষও দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে।‎

    আন্দোলনকারীদের মধ্যে সিফাত নামে এক শিক্ষার্থী বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছি। কিস্তু এখন পর্যন্ত কতৃপক্ষ কোনো প্রকার আলোচনা করেনি। যতদিন পর্যন্ত স্বাস্থ্যখাত সংস্কার না হবে তত দিন পর্যন্ত আন্দোলন চলবে।

    আরেক শিক্ষার্থী জিয়াউল হাসান বলেন, আমাদের সঙ্গে কথা না বলে সরকার ভুল করছে। স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। এসে দাবি মেনে নিতে হবে। নয়তো আমাদের আন্দোলন থামানোর সাধ্য কারো নেই।

    শিক্ষার্থী শান্ত খান বলেন, স্বাস্থ্যখাতের সংস্কার চেয়ে অনশনে বসা দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দাবি না মানলে আন্দোলন আরও তীব্র আকার ধারন করবে। 

    আমাদের যৌক্তিক আন্দোলনে সরকার সাড়া দিচ্ছে না। অথচ পুলিশ-সেনা বাহিনী ব্যবহার করে ভয় দেখাচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদের মতোই আচরণ করছে। আমরা এবার স্বাস্থ্য খাতের সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।এদিকে আন্দোলনে একাত্মততা জানিয়ে সদর রোড স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে আন্দোলনের বিষয়ে কথা বলার তথ্য জানিয়েছেন আন্দোলনকারীরা।

    এর আগে, রোববার হাসপাতাল নিয়ে সংবাদ করে সংস্কারে তিন মাসের সময় চেয়েছেন পরিচালক মশিউর মুনির।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন