সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত

    কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। 

    মঙ্গলবার সকাল এগারোটার দিকে যুব উন্নয়ন চত্বর ও হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে এই দিবসটি উদযাপিত হয়।  

    দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম যুব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্কেল এসপি মমিনুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদাত হোসেন।

    যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক্যাল প্রশিক্ষক আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ। 

    আলোচনা সভায় বক্তারা- যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং সেবা প্রাপ্তির পরিসংখ্যান উপস্থাপন করেন। এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও কিভাবে গতিশীল করা যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন। 

    অনুষ্ঠানের শেষের দিকে একজন সেবা প্রত্যাশীকে ৭৫ হাজার টাকা যুব ঋণের চেক প্রদান। এবং পাঁচ সংগঠককে সম্মাননা স্মারক প্রদান সহ জুলাই শহীদদের স্মরনে বিভিন্ন প্রজাতির ৩৬টি চারা গাছ রোপন ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন