রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • পটুয়াখালীতে সাংবাদিকের ভাইয়ের জানাজায় মানুষের ঢল 

    পটুয়াখালীতে সাংবাদিকের ভাইয়ের জানাজায় মানুষের ঢল 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় ক্যন্সারে আক্রান্ত হয়ে পল্লীবিদ্যুৎ সমিতির দশমিনা সাব জোনাল অফিসের সভাপতি ও দশমিনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ মোল্লার বড় ভাই শফিকুল ইসলাম মোল্লার জানাজায় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়েছে। 

    মঙ্গলবার সকাল ১০টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা সম্পন্ন হয়। 

    নিহতের পরিবার সূত্রে জানা যায়, ক্যন্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে  ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে মৃত্যু বরন করেন। 

    পরে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে সোমবার বিকালে দশমিনায় নিয়ে আসে। নিহত শফিকুল ইসলাম দশমিনা সদর ইউনিয়নের  ১নম্বর ওয়ার্ডের মৃত্যু আব্দুল কাদের মোল্লার মেজ ছেলে ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫৪ বছর। তিনি মা, চার ভাই, দুইবোন স্ত্রী ও এককন্যা সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। এরপরে মঙ্গলবার সকাল ১০টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে নিহতের পরিবার জানান।

    জানাজায় সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন