রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • বানারীপাড়ায় পৌর শহরের খানাখন্দে বেহাল দশা সংস্কারের দাবিতে মানববন্ধন

    বানারীপাড়ায় পৌর শহরের খানাখন্দে বেহাল দশা সংস্কারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের খানাখন্দে বেহাল হয়ে পড়া সড়কগুলো দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

    রোববার (১০ আগস্ট)  ১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে উজ্জীবন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালণ করা হয়।

    মানববন্ধনে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও স্থানীয় মাদরাসার শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। বানারীপাড়া উজ্জীবন মানব উন্নয়ন সংস্থার সভাপতি রাজীব চোকদারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানারীপাড়া সদর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান,মাদরাসা শিক্ষক মামুন মাঝী,সমাজকর্মী ফিরোজ সরদার,উজ্জীবন মানব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সুমন সরদার,সদস্য তানহা প্রমুখ।

    প্রসঙ্গত,দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বানারীপাড়া পৌর শহরের সিংহভাগ সড়কের বেহাল দশায় যানবাহন চলাচলতো দূরের কথা জনসাধারণের পায়ে হেঁটে চলতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

    সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টিসহ খানাখন্দে পরিণত হয়ে পুরো সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পরেছে। পৌর শহরের ৯টি ওয়ার্ডের প্রতিটি সড়কের পিচ,পাথর ও খোয়া উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।

    ফলে একটু বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে মরণ ফাঁদে পরিণত হয়। বেহাল হয়ে পড়া এসব সড়কগুলোতে এখন প্রতিনিয়ত দূর্ঘটনা লেগেই আছে। এদিকে পৌর শহরের বেহাল হয়ে পড়া সড়কগুলো সংস্কারের দাবীতে জনস্বার্থে উজ্জীবন মানব উন্নয়ন সংস্থার মানববন্ধন কর্মসূচির এ উদ্যোগকে ভূক্তভোগী এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন