সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পঞ্চগড়ে ৯ অনলাইন জুয়াড়িকে জেল জরিমানা

    পঞ্চগড়ে ৯ অনলাইন জুয়াড়িকে জেল জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে অনলাইন জুয়া খেলার সময় ৯ জন জুয়াড়িকে আটক করেছে সেনাবাহিনী। 

    শুক্রবার রাত ৯টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার পূর্ব ইসলামবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। 

    এ সময় ঘটনাস্থল থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে ভারতীয় বিভিন্ন জুয়া সাইটে নিয়মিত জুয়া খেলার পাশাপাশি অন্যদের উৎসাহিত করছিলেন বলে জানায় সেনাবাহিনী। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ৯ জনের মধ্যে ৩ জনকে জরিমানা এবং বাকি ৬ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    তারা হলেন, পঞ্চগড় জেলা শহরের পূর্ব ইসলামবাগ এলাকার ফারুক হোসেন (২৬), জাহিদ ইসলাম (৪৫), শফিকুল ইসলাম, শাহাজাহান (৪০), দেলোয়ার (৪০) ও ময়ননাল (২৭)।

    পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান জানান,  অনলাইন জুয়া মহামারীর মতো ছড়িয়ে পড়ছে।  অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমরা অনলাইন জুয়া খেলোয়াড় ও এই চক্রের সদস্যদের ধরতে অভিযান শুরু করেছি। এরই অংশ হিসেবে আজ ৯ জনকে জেল জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন