রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

    ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) চিকিৎসা সেবা আধুনিকায়ন, স্বাস্থ‍্য খাতের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়াসহ ৩ দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

    বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই অবরোধ শুরু হয়। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

    ছাত্র জনতার ব্যানারে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। টানা ১৪ দিন ধরে চলা এই আন্দোলন কর্মসূচির আওতায় আজ তৃতীয় দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হলো। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ৭ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

    সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ রয়েছে।

    সড়ক বন্ধ থাকায় অবরোধস্থলের দু’দিকে যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন আটকা পড়েছে। দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ। রাজধানী ঢাকার সঙ্গে বরিশালের কিছু অংশসহ পিরোজপুর বরগুনা ভোলা ঝালকাঠি পটুয়াখালী এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটার সবরকম যানবাহন চলাচল রয়েছে বন্ধ।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সমস‍্যা নিরসনে আলোচনা চলছে। আশা করি দ্রুত অবরোধ উঠে যাবে। স্বাস্থ্য উপদেষ্টার প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন প্রত্যাহার হবে বলে দাবি জানিয়ে আন্দোলনকারীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন